ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৩:২০ পিএম

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলামসহ আরও অনেকে।

আলোচনায় কমিশনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবামুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।

এছাড়া তারা উল্লেখ করেন, কমিশনের প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির দেওয়া স্বাস্থ্যখাত বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশের অনেকটাই অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্মীদের মতামতও এতে প্রতিফলিত হয়েছে।

কমিশনের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন এবং এ খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানান। তাদের মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যকরভাবে গড়ে তোলা গেলে রোগের চাপ কমবে, চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং বড় হাসপাতালগুলোর ওপর চাপও অনেকটাই কমে আসবে।

আলোচনায় আরও বলা হয়, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসকদের নিরাপত্তা, সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার পর্যায়ক্রমে এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত এই কমিশন ইতোমধ্যে স্বাস্থ্যখাত সংস্কারের জন্য বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে।

এম জি

Link copied!