ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন জানে আলম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন জানে আলম

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং-১০, ২০২৪-এর ২৮(ক) ধারা অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপিও ছিলেন।

এম জি

Link copied!