ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদ উপহার পেলেন ২৮ হাজার আনসার-ভিডিপি সদস্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৩:৪৫ পিএম

ঈদ উপহার পেলেন ২৮ হাজার আনসার-ভিডিপি সদস্য

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮,৩৬৫ জন ভাতাভোগী সদস্য-সদস্যা ও চতুর্থ শ্রেণির কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগের সমাপনী অনুষ্ঠান শনিবার ঢাকার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সাধারণ সদস্য এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উপহার দেওয়া হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা।

অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়, বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত হবে। এই লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপমহাপরিচালকবৃন্দসহ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের অভিমত, পবিত্র ঈদ উপলক্ষে আয়োজিত এই উপহার বিতরণ কর্মসূচি সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও কর্মউদ্দীপনা আরও সুদৃঢ় করবে, যা বাহিনীর সামগ্রিক মনোবল ও ঐক্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!