ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ০১:২৭ এএম

কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির মধ্যে ভ্রাতৃপ্রতিম দেশ কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে ২৪০ টন খাদ্যসামগ্রী সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। কয়েকটি ধাপে বিমানযোগে আগামী ২৫ মে থেকে এসব খাদ্যপণ্য কুয়েতে পৌঁছাবে।

রোববার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকায় কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় দেশটির কৌশলগত খাদ্য মজুত ও জরুরি চাহিদা পূরণে এই সহায়তা কাজে আসবে।

এ উপলক্ষে শনিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে প্রতীকীভাবে খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র উদ্দেশে পাঠানো একটি চিঠিও তুলে দেন। চিঠিতে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এবং কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন।

দুপক্ষের বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেছে।

এম জি
 

Link copied!