ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংসদীয় রীতিনীতি শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ১১:২৭ এএম

সংসদীয় রীতিনীতি শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধি নিয়ে নানা বিতর্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির পর এবার আইনপ্রণেতাদের জন্য ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি, সংবিধান ও আইনকানুন পুঙ্খানুপুঙ্খভাবে শেখাতে বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (৩ ও ৪ জুন) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই কোর্সের মূল উদ্দেশ্য নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যপদ্ধতি সম্পর্কে একটি স্বচ্ছ ও সম্যক ধারণা দেওয়া।

‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স’ নামের এই আয়োজনের মূল লক্ষ্যই হলো প্রথম অধিবেশনের নানা ভুলত্রুটি ও অসংগতি কাটিয়ে ওঠা।

সদ্য শেষ হওয়া প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন এবং অহেতুক হট্টগোলের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে বেশ কয়েকবার ছন্দপতন ঘটে। অনেক সংসদ সদস্যই সংবিধানের মৌলিক ধারা এবং সংসদের মূল চালিকাশক্তি ‘কার্যপ্রণালী বিধি’র তোয়াক্কা না করে বক্তব্য ও আচরণ করেন। অধিবেশন চলাকালীন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গভীর অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী বই নিয়মিত পড়ার জন্য জোরালো আহ্বান জানান। স্পিকারের সেই কঠোর নির্দেশনার আলোকেই মূলত সংসদ সচিবালয় এই বিশেষ কোর্সের নকশা তৈরি করেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে সংবিধানের বিভিন্ন ধারা, সংসদীয় প্রশ্নোত্তর পর্ব, নোটিশ, বিল উত্থাপন ও পাস করার প্রক্রিয়া এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সঠিক নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম অধিবেশনে অভিজ্ঞতার অভাব কিংবা অসচেতনতার কারণে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা যেন আগামী অধিবেশনগুলোতে আর না ঘটে, সে বিষয়ে সংসদ সদস্যদের বিশেষভাবে দীক্ষিত করা হবে।

সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষা এবং হাউজের সময়কে কার্যকরভাবে ব্যবহারের জন্য কার্যপ্রণালী বিধি রপ্ত করার কোনো বিকল্প নেই, স্পিকারের এই মূল বার্তাটিই দুই দিনব্যাপী এই কোর্সে সংসদ সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এএন

Link copied!