ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচ’এ ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০১:১৮ এএম

হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচ’এ ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে মুশফিকুল ফজল আনসারী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত সিএমএইচের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ ধরা পড়ে। এরপর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি এনজিওগ্রাম করা হবে।

এদিকে রাষ্ট্রদূতের অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি সম্পর্কে খোঁজ নেন। তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানিয়েছেন, মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

নিজের সুস্থতার জন্য রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে তার একটি ছোট অপারেশনও সম্পন্ন হয়েছিল।

এম জি

Link copied!