ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬
রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৬:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হবে না

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। সফরটি ঘিরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান। তিনি কূটনৈতিক ভঙ্গিতে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কথা বলেন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়ে যুক্তরাষ্ট্র দল বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে। এই প্রসঙ্গ টেনে তিনি বাংলাদেশিদের উদ্দেশে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার আহ্বান জানান।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

এম জি
 

Link copied!