ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ার সঙ্গে ৩ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৬, ১২:১৩ পিএম

মালয়েশিয়ার সঙ্গে ৩ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি এবং বিনিয়োগ সংক্রান্ত আরও একটি-মোট দুইটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সমঝোতা ও দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়।

এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে এসব দলিল বিনিময় করেন।

এম জি

Link copied!