ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

কাতারে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৬, ১১:০৫ এএম

কাতারে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে বহু এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প বা সম্ভাব্য হামলা বলে মনে করেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

তবে এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেনি। ঘটনার কিছু সময় পর কাতার পুলিশ প্রাথমিকভাবে জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

এম জি

Link copied!