ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬
হিজবুল্লাহ প্রধান

ইসরায়েল হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৬, ১০:৫৬ এএম

ইসরায়েল হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েলি হামলা এবং তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।

তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে কোনো হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এক টেলিভিশন ভাষণে নাঈম কাশেম বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের অবস্থান মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে জানান, লেবাননে কোনো ধরনের ইসরায়েলি ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার সুযোগ নেই।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। চুক্তির প্রথম শর্তেই লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে হামলা বন্ধের বিষয়টি উল্লেখ ছিল।

এরপর শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে সেই ঘোষণার পরও লেবাননে হামলা বন্ধ হয়নি।

ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, লেবানন থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় তাদের সেনাবাহিনী স্বাধীনভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এরই প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য সামনে আসে।

ভাষণে নাঈম কাশেম আরও বলেন, ইসরায়েলি সেনাদের লেবাননের ভূখণ্ডে অবস্থান করা অসম্ভব। এখানে ইসরায়েলের জন্য কোনো নিরাপত্তা অঞ্চল নেই।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় সেনাবাহিনী রয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করব।

এম জি

Link copied!