ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

দুদকের শীর্ষ পদে রদবদল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:৪৬ পিএম

দুদকের শীর্ষ পদে রদবদল

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) পদে এই পরিবর্তন এনেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রাক্কলিত ডেপুটেশনে (পেষণে) দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা সরকারের এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!