ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:৫৫ পিএম

শাহজালাল বিমানবন্দরে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে প্রায় ১৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ১৬০টি সোনার বারের বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ সোনা আটক করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৪৮’ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। বিমানটিতে সোনার একটি বড় চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দল রানওয়েতে অবস্থান নেয়। পরে তল্লাশি চালিয়ে বিমানের মালামাল রাখার স্থান (কার্গোহোল) থেকে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। বিমানবন্দর থানায় এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোনার প্রকৃত বাহক এবং এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

জেএইচআর

Link copied!