ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ৩ ফার্নিচার শ্রমিক দগ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:২৫ পিএম

কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ৩ ফার্নিচার শ্রমিক দগ্ধ

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। তাঁরা সবাই পান্থপথ এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। তাঁদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সহকর্মীরা জানান, রাতে ওই ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে অবস্থান করা ওই তিন যুবক দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে রানার অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক, তাঁর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের শরীরের ৩০ শতাংশ এবং পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে; তাঁদের জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলাবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে আইসিইউতে এবং বাকি দুজনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জেএইচআর

Link copied!