ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১২:৫৯ পিএম

বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা

প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার (৬ জুলাই) সকালে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ এবং প্রগতিশীল চিন্তার অন্যতম ধারক। শিক্ষা, সাহিত্য ও সমাজচিন্তায় তার অবদান দীর্ঘদিন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ অংশ নেন।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম জি
 

Link copied!