ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করছে’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৭:৪১ পিএম

‘উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করছে’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তিনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এটি বিএনপি মেনে নিতে পারছে না। 

সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। বিগত সময়ে তারা পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেছে।

মন্ত্রী রোববার (২৫ সেপ্টেম্বর) রংপুর কারমাইকেল কলেজের পাঁচতলা বিশিষ্ট শেখ কামাল ছাত্রাবাস ও শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। বিএনপি নির্বাচনে না আসলে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে জনগণ তাদের নেতৃত্ব বেছে নেবেন।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনুধাবন করতে পারছে বিএনপি গণতন্ত্রকে বিকশিত হতে দিতে চায় না। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। তাই দেশের ১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছে।  

মন্ত্রী আরও বলেন, করোনার প্রকোপে গোটা বিশ্বের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। বর্তমান সরকার সংকট সময়ে বিনামূল্যে মানুষকে টিকা ও খাবার দিয়েছেন। 

এরপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের মানুষ যেন তিন বেলা খেতে পারে সে লক্ষ্যে সরকার টিসিবি, ওএমএস কার্যক্রম চালু করেছে।  

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আমজাদ হোসেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক ওয়াহেদুজ্জামানসহ অন্যরা।

টিএইচ

Link copied!