ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

তারেক দেশে এলে গণপিটুনিতে মরবে: শেখ সেলিম

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১২, ২০২২, ০৮:৫৩ পিএম

তারেক দেশে এলে গণপিটুনিতে মরবে: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, তারেক রহমান দেশে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে ডেকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা তাকে গণপিটুনি দেবে বলে ।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকারের কাছে মুচলেকা দিয়ে গেছে তারেক।সে এখন লন্ডনে থাকে, সেখানে তার বিরাট বড় বাসা, তার ইনকাম কী? বাংলাদেশের টাকা লুট করে নিয়ে সে এখন ভালো থাকে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, আমরা লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দেও। কিন্তু তারা দিচ্ছে না। সে এখানে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা তাকে গণপিটুনি দেবে।

তিনি আরও বলেন, চোরের মায়ের বড় গলা। এখন চিৎকার করে বেড়াচ্ছে, ১০ তারিখে বলে তারা কী আঁটি বানবে! আর শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। দরকার হলে তারেকরে নিয়ে আসবে, খালেদা জিয়াও জেলখানা থেকে মিটিংয়ে আসবে। তারেক আসুক না, আমরা চাই সে আসুক। ও তো খুনি, একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে। এদেশের টাকা পাচার করায় তার ৩৭ বছরের জেল হয়েছে। সে দেশে আসলে তাকে আমরা ৩৭ বছরের জেলখাটার ব্যবস্থা করে দেবো।

জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবি

Link copied!