ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৩, ২০২৩, ০৭:৪০ পিএম

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। জয়ের ছোট বোন ইনিন তাজনিন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। কনে কাকন ভুঁইয়ার বাড়ি কুমিল্লাতে।

এসময় তার স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ অনেকে।

ঘিয়া রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি পরে আকদ অনুষ্ঠানে ছিলেন জয়। 

টিএইচ

Link copied!