ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২০, ২০২৩, ০৭:৩৭ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ভোলা জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের করোনা টিকা কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে। দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি জেলায় হয়ে গেছে। এ ছাড়া উপজেলাগুলোতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। কিছু কিছু উপজেলায় ১০০ শয্যার হাসপাতালও রয়েছে। আগামীতে ১৯৯ বেডের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!