ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মতিঝিলে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২৩, ০৭:২৯ পিএম

মতিঝিলে যুবদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব।

বুধবার রাজধানীর শাপলাচত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদেন খাইরুল ইসলাম সজীব। যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার পূর্বে সজীবের নেতৃত্বে শাপলাচত্বর থেকে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসা হয়। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে থাকা নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে আশেপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন।

আরএস

 

 

Link copied!