ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ব্যক্তিগত চিকিৎসক

‘হাসপাতালে খালেদা জিয়া ভালো আছেন’

মো. মাসুম বিল্লাহ

জুন ১৪, ২০২৩, ০১:৩৫ পিএম

‘হাসপাতালে খালেদা জিয়া ভালো আছেন’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন আজ  দুপুরে এ তথ্য জানান। 

হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে জানান তিনি। এর আগে গত সোমবার মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। 

তখন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেছিলেন, খালেদা জিয়ার শরীর কিছু খারাপ বোধ হওয়ায় রাতেই হাসপাতালে নেওয়া হয়। 

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক সমাবেশে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এ জন্য তাঁকে সোমবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এইচআর

Link copied!