ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মামুনুল হককে ছাড়াই হেফাজতের নতুন কমিটি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২৩, ০৮:৪৮ পিএম

মামুনুল হককে ছাড়াই হেফাজতের নতুন কমিটি

নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কমিটিতে বাদ পড়া অনেকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। তবে হেফাজতের আলোচিত নেতা মাওলানা মামুনুল হককে এ কমিটিতেও রাখা হয়নি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন দেন। সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাব-কমিটি বৈঠক করে। বৈঠকে আগের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাসচিবের নেতৃত্বে সাব-কমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

এ সময় সাবকমিটির সদস্যদের মধ্যে মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!