ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ: নতুন দায়িত্ব পেলেন যারা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৯, ২০২৩, ০৩:৩৩ পিএম

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ:  নতুন দায়িত্ব পেলেন যারা

পদত্যাগপত্র জমা দেয়ার পর তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। আর মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর স্থলে ইতোমধ্যে দু’জনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমানের পদত্যাগে তার স্থলে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকায় আপাতত প্রতিমন্ত্রী দেয়া হবে না।

বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে এদিন মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়। একই সঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়। তাদের পদত্যাগ কার্যকর হলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী। ৪৮ জনের মধ্যে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এদিন পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার চারদিন পর ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন।

আরএস

Link copied!