ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দুই দিন কালো পতাকা মিছিল করবে এলডিপি: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৪, ০১:৫৫ পিএম

দুই দিন কালো পতাকা মিছিল করবে এলডিপি: কর্নেল অলি
এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। রোববার (২১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্নেল অলি আহমদ বলেন, এ দেশ আমাদের সবার, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

এআরএস

Link copied!