ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সংরক্ষিত নারী আসন

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ৬ ফেব্রুয়ারি থেকে ফরম সংগ্রহের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৮:২২ পিএম

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ৬ ফেব্রুয়ারি থেকে ফরম সংগ্রহের আহ্বান

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন পেতে আগ্রহীরা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ সন্ধ্যায় এতথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, উল্লেখিত তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা এ কার্যক্রম চলবে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আরও জানান, দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

দলটির পক্ষ থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়, আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও  সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

আরএস

Link copied!