ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:২৫ পিএম

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে ৪৭ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ২ জন, একজন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির।

সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।

আরএস

Link copied!