ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেইলি রোডে অগ্নিকাণ্ড: আওয়ামী লীগের শোক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ০৮:৩৩ পিএম

বেইলি রোডে অগ্নিকাণ্ড: আওয়ামী লীগের শোক

রাজধানীর বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।

শোক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

এ অগ্নিকাণ্ডের ঘটনা সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

শিশির/ইএইচ

Link copied!