ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৪, ০৩:৩১ পিএম

আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি গণঅধিকার পরিষদের

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণধিকার পরিষদ। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান তারা।

বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সাংবাদিকদের একথা বলেন।

বৈঠকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় ওসি নিয়োগের দাবি জানানো হয়।

আরএস

Link copied!