ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় বিএনপি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৪, ০৫:১০ পিএম

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় বিএনপি প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল পৌনে ৪টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না।

এ ছাড়া বৈঠকে গুমবিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন‌ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির পক্ষ থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে।

আরএস

Link copied!