ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নিবন্ধন পেল নুরের ‘গণ অধিকার পরিষদ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৩৪ পিএম

নিবন্ধন পেল নুরের ‘গণ অধিকার পরিষদ’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘গণ অধিকার পরিষদ’ ৫১তম রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।

এর আগে, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিয়েছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ।

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতাকর্মীরা। আন্দোলন শুরুর কয়েক দিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেফতার হয়েছিলেন।

বিআরইউ

Link copied!