ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘দেশের মানুষ একটি নিরাপদ বাংলাদেশ চায়’

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৭:৫৮ পিএম

‘দেশের মানুষ একটি নিরাপদ বাংলাদেশ চায়’

বিএনপির নেতৃত্বে দেশের মানুষ একটি নিরাপদ বসবাস উপযোগী বাংলাদেশ চায়। অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে কোন তাল বাহানা দেশের জনগণ মেনে নিবে না।

রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা নি:শর্ত ভাবে অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করলে দেশবাসী তা প্রতিহত করবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করে নিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রস্তুত।

স্বৈরাচারীর দু:শাসনে শহিদ জিয়ার সৈনিকদের ওপর যে অত্যাচার নির্যাতন মামলা হামলা জেল জুলুম হয়েছে তার বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়েছে। অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া হাইস্কুল মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম-সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-সালাম, খায়রুল বাশার, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদল সভাপতি ওয়াদুদ হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব সুমন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক, জেলা তাঁতী দল সভাপতি সারোয়ার হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা যুবদল আহ্বায়ক সোহেল আরমান রাজু, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ছোটন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আজাদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিআরইউ

Link copied!