ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাবেক এমপি আনোয়ারুল আজিম আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৫, ১২:৩১ পিএম

সাবেক এমপি আনোয়ারুল আজিম আর নেই

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেই।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ–লালমাই–নাঙ্গলকোট) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আজিম। পরবর্তীতে ২০১৬ সালে তিনি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

দলের জন্য একনিষ্ঠ এই নেতার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিআরইউ

Link copied!