ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৩ আগস্ট মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি

আ. আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আ. আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

জুলাই ৪, ২০২৫, ০৫:৪১ পিএম

৩ আগস্ট মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রার এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি -এনসিপি গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের, নতুন বাংলাদেশের। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে দলটির নেতাকর্মীরা দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।

ইএইচ

Link copied!