ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১০:১১ পিএম

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

বিএনপি ফজলুর রহমানকে শোকজের লিখিত জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে। 

সোমবার বিষয়টি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, ফজলুর রহমান শোকজের জবাব দিতে সাত দিন সময় চেয়েছিলেন। তবে বিএনপি মাত্র একদিন সময় বৃদ্ধি করেছে।

এর আগে রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

পরে সোমবার এক ব্রিফিংয়ে ফজলুর রহমান জানান, তিনি নির্ধারিত সময়ের মধ্যে দলের কাছে জবাব দেবেন এবং দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেবেন।

এদিকে, ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় কিছু মানুষ বিক্ষোভ করেছেন। একইসঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি বিবৃতিতে ফজলুর রহমানের বাসার সামনে ‘মোব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

ইএইচ

Link copied!