ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে বললেন ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৫, ০৭:২৪ পিএম

নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে বললেন ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ডা. তাহের বলেন, “প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা।”

তিনি আরও বলেন, “আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর—দুটির মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।”

ডা. তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াত প্রস্তুত। কিন্তু একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হওয়া জরুরি। জুলাই চার্টারকে আইনি ভিত্তি দিতে হবে এবং এর ওপর ভিত্তি করেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রোডম্যাপ ঘোষণার এই পদ্ধতি সেই সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবে, আমরা তা হতে দেবো না।”

তিনি আরও বলেন, “সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো, জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। অন্যান্য বক্তারা ছিলেন— কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম প্রমুখ।

ইএইচ

Link copied!