ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩০, ২০২৫, ১২:১২ এএম

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে দলটি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, “নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। নুর ভাই আমাদের সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী। এ হামলার জবাব দিতে হবে, এবং তা ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।”

অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্স দরকার। নুর ভাইদের ওপর বর্বর হামলার মূল কারণও এটা। জাতীয় পার্টির বিষয়ে সব দলের কাছে শক্ত বার্তা দেওয়া হলো।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম ও বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।”

ইএইচ

Link copied!