ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫৪ পিএম

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে যুক্ত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে।

হামলার আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর-এর ওপর হামলার প্রতিবাদ জানাতে মিছিল করেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

Link copied!