ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নুরের নিরাপত্তা হুমকিতে, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:৪৭ পিএম

নুরের নিরাপত্তা হুমকিতে, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, নুরের মাথা ও মুখে আঘাতের কারণে দুই চোখ এবং নাকের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় উন্নত চিকিৎসা না হলে স্থায়ী জটিলতা তৈরি হতে পারে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই দাবি জানান।

পোস্টে রাশেদ খান বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।’

দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কীভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়।’

নুরুল হকের ওপর হামলা মর্মান্তিক, বিচার বিভাগীয় তদন্ত চান শিবির সভাপতি
রাশেদ আরও উল্লেখ করেন, ‘অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নুরুল হকের মাথার হাড়, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। যদিও আপাতত তিনি স্থিতিশীল আছেন, তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

জেএইচআর

Link copied!