ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
আমীর খসরু

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:৪৫ পিএম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই বলে মন্তব্য বরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আমরা জন অধিকার পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনও রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়।

তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই। সবাই সবার মতামত দেবে–এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে।

সংস্কারের প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, প্রস্তাব আসবে, তাতে সবার একমত হওয়া জরুরি নয়। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেগুলোতে মতবিরোধ থাকবে, সেগুলো জনগণের কাছে নিতে হবে। জনগণের রায় পাওয়া প্রস্তাবই কার্যকর হবে।

শেখ হাসিনার শাসন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না। কিছু না হলেই মব তৈরি করে অন্যকে মানতে বাধ্য করছে। এটা গণতান্ত্রিক আচরণ নয়।

তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। আমরা আশা করি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই।’

জেএইচআর

Link copied!