ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মঈন খান

সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:১৭ পিএম

সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি কার্যকর না করলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। বর্তমান বাস্তবতা হলো, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো সরকার টিকে থাকতে পারে না।

শুক্রবার বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

সভা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

মঈন খান বলেন, “আমার বাবা সাইফুর রহমানের সহকর্মী ছিলেন, পরে আমিও তাঁর সহকর্মী হই। এটি আমার জন্য পরম সৌভাগ্য। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। তাঁকে নিয়ে গবেষণা করলে আরও অনেক কিছু শেখার আছে।”

তিনি আরও বলেন, “ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, যার মধ্যে কেবল তিনি একজন সদস্য ছিলেন। এছাড়া সাইফুর রহমান বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাগার সমৃদ্ধ করার কাজ বাস্তবায়ন না করলে অর্থনীতি বড় ধরনের সঙ্কটে পড়ত।”

সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী। 

উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!