ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নুরকে দেখতে গেলেন সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:২৪ পিএম

নুরকে দেখতে গেলেন সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় আরও ছিলেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ ও এজিএস মো. মহিউদ্দিন খান।

বৃহস্পতিবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এতে আহত হন ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকে হাসপাতালে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এতে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা।

ইএইচ

Link copied!