ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আবদুল আউয়াল মিন্টু

জাতীয় নির্বাচনের সাথে ছাত্রসংসদের ফলাফলের সম্পর্ক নেই

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:১০ পিএম

জাতীয় নির্বাচনের সাথে ছাত্রসংসদের ফলাফলের সম্পর্ক নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় নির্বাচনের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্র সংস নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। ছাত্র সংসদের এক হিসাব। জাতীয় নির্বাচনে আরেক হিসাব। এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না।

শুক্রবার সন্ধ্যার দিকে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে। দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

নির্বাচনের তারিখ ঘোষণা হলে, তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে  তিনি জানান।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!