ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আওয়ামী ‘মবস্টার’ সেই ছাত্রলীগ নেতা সনেট গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:১৩ পিএম

আওয়ামী ‘মবস্টার’ সেই ছাত্রলীগ নেতা সনেট গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি সভাপতি এ এস এম আল সনেটকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার রাতে তাকে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান।

তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ঢাবি ক্যাম্পাসে শিবির সন্দেহে ছাত্রদের নির্যাতন, বিরোধী রাজনৈতিক আন্দোলন দমন, সংবাদপত্র কার্যালয়ে হামলা ও পত্রিকার সম্পাদককে মারধরের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সনেট ঢাবি ক্যাম্পাসে একাধিক শিক্ষার্থীকে ‘শিবির’ ট্যাগ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত বছরের জুলাই মাসে চলমান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ ও পাল্টা মিছিলের নেতৃত্ব দেন সনেট। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে শুধু ক্যাম্পাস নয়, সনেটের বিরুদ্ধে সংবাদপত্রের উপর সরাসরি হামলারও অভিযোগ আছে। দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেন তিনি। এ সময় পত্রিকার সম্পাদককে টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করেন তিনি।

জেএইচআর

Link copied!