ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:৩১ পিএম

ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

এনসিপি নেতা হান্নান মাসউদ বলেছেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়।

রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি তেমনি ২০২৫ এ ভারতের মোকাবিলা করবো। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে।

আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দিবেন৷

এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!