ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হাফিজ উদ্দিন

পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:১০ পিএম

পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জনগণের রায়কে জামায়াত ভয় পায় জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। 

তিনি আরও বলেন, জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তার জবাব রাজপথেই দেবে বিএনপি। 

তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন ড. মুহাম্মদ ইউনূস।

জেএইচআর

Link copied!