ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:৪৪ পিএম

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মনহাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন নূরুল মজিদ। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

জেএইচআর

Link copied!