ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মঈন খান

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৩২ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তারেক রহমান

সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান, ইনশাআল্লাহ খুব শিগগিরই তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন- এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বলেন, দেশের ১৮ কোটি মানুষের এখন একটাই প্রত্যাশা- একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটি জাতির একমাত্র চাওয়া। জনগণ চায় তাদের ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হোক।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারী ও শিশুর অধিকারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিএনপি সবসময় জনগণের অধিকার, নারী-পুরুষের সমতা এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার পক্ষে।’

তিনি আরও বলেন, ‘২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে লক্ষ্য করেছিলাম, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি, বরং তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেছিলেন। আজও তিনি লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের অনুপ্রাণিত করছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র সংস্কার নিয়ে এখন যে আলোচনা চলছে, সেটি তারেক রহমান আড়াই বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই- বরং অন্যদের উচিত তার কাছ থেকে শেখা।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক কমিটির সদস্য মাহাদী আমিন, বিএনপির প্রেস উইং সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়া পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পাকুন্দিয়া উপজেলার ৮৪টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতিটি গ্রুপের শীর্ষ ১০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্যও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

ইএইচ

Link copied!