ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ১১, ২০২৫, ১২:১৬ এএম

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, যুবককে গণপিটুনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। আগে থেকেই নিরাপত্তা জোরদার থাকলেও বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, ‘রাত ১১টার দিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল  অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা দুজনকে আটক করেন।’

তিনি আরও জানান, পরে পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইএইচ

Link copied!