ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নুরুল হক নুর

আওয়ামী লীগ এখন মরা লাশ, ৫০ বছরেও দেশে ফিরবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১২:০৪ পিএম

আওয়ামী লীগ এখন মরা লাশ, ৫০ বছরেও দেশে ফিরবে না

আগামী ৫০ বছরে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সম্ভবনা নেই। আওয়ামী লীগ এখন মরা লাশ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নুর লিখেছেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব- স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক পলাতক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আইনেন না। কী দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ, মাস্ক পড়ে ঝটিকা বা গুপ্ত মিছিল করার?

নুর আরো লেখেন, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।

পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই জানিয়ে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন।

গণঅধিকার পরিষদের সভাপতি লেখেন, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।

জেএইচআর

Link copied!