ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০২:৩১ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজন করা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

তিনি আরও জানান, “আমরা দলের পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছি। আজ এখানে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সকলেই তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!