ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনোনয়ন পেলেন না এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:১৬ পিএম

মনোনয়ন পেলেন না এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে।

তবে আলোচিত নেতা ও দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এই তালিকায় জায়গা পাননি।

বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় তিনি জানান, শাপলা কলি মার্কার পক্ষে দলীয় নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

নুসরাত তাবাসসুম এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখছেন।

গত ১৩ নভেম্বর তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন এবং পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তবে প্রথম দফা তালিকায় তার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।

জেএইচআর

Link copied!